ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

আন্তঃ জেলা ডাকাত দলের নেতা সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩০২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

আন্তঃ জেলা ডাকাত দলের নেতা কুখ্যাত ডাকাত সর্দার পরিমল @ সাগর হাওলাদারকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পরিমল @ সাগর হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের নেতা। সে ও তার ডাকাত দলের অন্যান্য সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে গত ১২/১১/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা পৌরসভাধীন কাপুড়িয়া সদরদী এলাকার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল হাইওয়ে রোড এর উপর অবস্থানকারী মামলার বাদী কাজী ওয়াহিদুজ্জামান (৪০), পিতা-মোঃ লোকমান কাজী, সাং-বাছাড়া মধ্যপাড়া, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ এর আপন ছোট ভাই কামরুল হাসান (৩৩)’কে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করার সময় একটি সিলভার রংয়ের নোয়া মাইক্রোবাসে করে সাগর হাওলাদার ও তার অন্যান্য সহযোগীরা মিলে ভিকটিম কামরুল হাসান (৩৩)’কে কোথায় যাবেন জিজ্ঞাসা করলে ভিকটিম বলে যে সে ঢাকায় যাবে। তখন আসামীরা বলে আমাদের সঙ্গে ঢাকায় যেতে পারেন বিনিময়ে বাসের ভাড়া দিলেও চলবে। ভিকটিম সরল বিশ্বাসে আসামীদের সাথে উক্ত মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তার কিছুক্ষণ পর ভাঙ্গা গোল চত্তর অতিক্রম করার সাথে সাথে ধৃত আসামীসহ অপরাপর আসামীগন ভিকটিমকে গাড়ীর মধ্যে হাত, পা বেধে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। ভিকটিম মৃত্যু ভয়ে ভীত হয়ে তার স্ত্রীকে ফোন করে নগদটাকা প্রেরন করতে বলে। অতঃপর ভিকটিমের স্ত্রী ঘটনার বিষয়টি মামলার বাদীকে মোবাইল ফোনে জানায় এবং আসামীদেরকে নগদ ও বিকাশের মাধ্যমে নগদ ৪৩,০০০ টাকা প্রেরন করে। পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে।

উক্ত ঘটনায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানা একটি মামলা রুজু করা হয় যার মামলা নং-২৮, তারিখ- ১৩/১১/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭/৪১২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনার বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল চাঞ্চল্যকর এই ডাকাতি মামলার ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক রাত ১টায় র‌্যাব-১১ ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ মিজমিজি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামী অন্যতম ডাকাত সর্দার পরিমল @ সাগর হাওলাদার (৪৩), পিতা-মৃত অমুল্য চরন হাওলাদার, সাং-অংকুজানপাড়া, থানা-তালতলি, জেলা-বরগুনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আন্তঃ জেলা ডাকাত দলের নেতা সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪