ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

আনুষ্কার অভিনয় ছাড়ার গুঞ্জন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। তিন মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। ‘দ্বিতীয় সন্তান হওয়ার পর অভিনয় ছাড়ছেন আনুষ্কা’ এমন গুজব ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বিরাট ও আনুষ্কাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গেছে। সেই সময় বিরাট নিজেই ক্যামেরাম্যানদের ছবি না তোলার অনুরোধ করেন।

এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন। এরপর থেকে ধীরে ধীরে খবরটি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই বলিপাড়ায় শুরু হয় নতুন জল্পনা। দ্বিতীয় সন্তান হওয়ার পর কি অভিনয় ছেড়ে দেবেন অভিনেত্রী?

নায়িকার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর একটি পুরনো ভিডিও। সাক্ষাৎকারে পেশা ছাড়ার কথা বলেন এ অভিনেত্রী।

আনুশকা বলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”

যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরেও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তাঁর প্রযোজনা সংস্থাও।

ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর শুধু পরিবারের দিকেই নজর দেবেন নায়িকা। গতবারের মতো এবারও খুশির খবর জানাবেন কোহলি দম্পতি। কিন্তু গতবারের মতো এবারও একটু দেরি হয়ে গেছে।

তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চান এই দম্পতি। সম্প্রতি, অভিনেত্রীকে তার বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে একটি শাড়ি বা ঢিলেঢালা চুড়িদারে দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে আনুষ্কা ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়ান। মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ তিনি। এরপর ১১ ডিসেম্বর ২০১৭ ইতালিতে বিয়ে করেন তারা।

আনুষ্কার অভিনয় ছাড়ার গুঞ্জন!

আপডেট সময় : ০৫:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩