ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

পি.এম. সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসি। পরে সেখান থেকে আসিব নামের একজন ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এসময় বস্তার ভিতরে লাশের সাথে সিমেন্ট মিশ্রত ইটের কংক্রিট পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভিতরে ইটের কংক্রিট ব্যবহার করা হয়েছে। এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভীড় জমাচ্ছে উৎসুক জনতা।

এবিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করার পরে বস্তাবন্দী করে নদীতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪