ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে:ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একটি প্রতারক দল, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘গণতন্ত্র রক্ষা ও এক দফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের তিন মাস পর ওই আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তারা বলেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, দেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) শেষ বার্তা দিয়েছেন-আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হবেন ও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, তবে ভোট করার দরকার কি?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা নির্বাচনের আগে সুন্দর কথা বলে, এমনভাবে জনগণকে মুগ্ধ করে, তারপর ভোট দেয়। কিন্তু নির্বাচনের তিন মাস পর তাদের (আওয়ামী লীগের) চিরাচরিত চরিত্র ফুটে ওঠে।

আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে:ফখরুল

আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩