ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমন্ত্রণ জানালেও সংলাপে সাড়া দেয়নি বিএনপি:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সংলাপের আমন্ত্রণ জানালেও বিএনপি সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে ডায়লগের কথা বলেন। এই ডায়লগের জন্য গণভবনে শেখ হাসিনা সব দলের সঙ্গে বসেছেন। সেখানে বিএনপিকে পর পর দুই দিনের জন্য ডাকা হয়েছিল।’

এ সময় তিনি বলেন, ‘এখন যদি কোনো দল তাদের মত পাল্টে নির্বাচনে আসে, তবে তারাও ওয়েলকাম। যদি বিএনপিও নির্বাচনে আসে, তাহলে তারাও ওয়েলকাম।’

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে না। সংলাপের কথা বলে দায় চাপানোর চেষ্টা করছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। ডায়লগের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেদিন খালেদা জিয়া অংশগ্রহণ তো দূরের কথা, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বিশ্রী অসদাচরণ করেছেন, সেটা কারও অজানা নয়।’

শেখ হাসিনাকে ‘নীলকণ্ঠ’ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা হজম করেছেন। খালেদা জিয়া আসেননি। সে খারাপ ব্যবহার করেছে।

বিএনপির আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলন সংগ্রাম বিএনপি করেছে। আমরা শান্তি সমাবেশ করেছি। কখনও কি তাদের সমাবেশ বাধাগ্রস্ত হয়েছে? কখনও ব্যাহত হয়েছে? আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি।’

আওয়ামী লীগ আমন্ত্রণ জানালেও সংলাপে সাড়া দেয়নি বিএনপি:কাদের

আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩