ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এ সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

র‌্যালিকে কেন্দ্র করে গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, সচিবালয়, পুরানা পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও হাতে অনেক বাঁশের লাঠি নিয়ে সমাবেশস্থলে এসেছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী।

অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক দফা সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী বিএনপি একই দিনে রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশ করছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন, বিএনপি তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খল ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেও সমাবেশ করছে আওয়ামী লীগ। দলটি বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে

আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩