ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আইডিয়ালের ছাত্রীকে বিয়ে: পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৯১৬ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগে মামলা করা হয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

বৃহস্পতিবার (১০.০৮.২৩) বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলার আবেদন করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তার মেয়ে সিনথিয়া ইসলাম তিশা মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতো এবং ছাত্রীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে আনত। খোঁজখবর নেওয়ার নামে ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করত। কিছুদিন পর মুশতাক কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার মেয়ে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করে এবং তাকে ও তার পরিবারকে ঢাকাছাড়া করার হুমকি দেয়। অধ্যক্ষর কাছে বারবার প্রতিকার চাইলেও কোনো সহযোগিতা না করে বরং অভিযুক্ত মুশতাককে অনৈতিক সাহায্য করে আসতে থাকেন।

এর আগে গত ২২ জুন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা। ওই মামলায় সাক্ষ্য দিতে ১৮ জুলাই ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান ওই ছাত্রী।

আদালতের জবানবন্দিতে ওই ছাত্রী জানান, তাকে অপহরণ ও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এমনকি ঠাকুরগাঁও থানার তদন্ত কর্মকর্তা ওই ছাত্রীর মেডিকেল ও ডিএনএ রিপোর্ট করাতে চাইলে সিনথিয়া তাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি কোনো ধর্ষণ বা অপহরণের শিকার হইনি। তাই এসব রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই।’

ট্যাগস :

আইডিয়ালের ছাত্রীকে বিয়ে: পরিচালনা কমিটির সদস্য মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩