ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

অসহায়-দুস্থদের মাঝে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির কম্বল বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩৭৮ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি। আজ বিকেলে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে শহরের আখড়া বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি এ.কে.এম. মুজিবুল রহমান বেলাল জানান, দেশের প্রতিটি জেলায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গত ১৮ ডিসেম্বর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে জেলা চেম্বার ও উইমেন চেম্বারের কাছে এসব কম্বল হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তারই অংশ হিসেবে এফবিসিসিআই কর্তৃক প্রদত্ত কম্বল কিশোরগঞ্জে অসহায় ও শীতার্ত নারী-পুরুষের মাঝে গতকাল বিতরণ করা হয়েছে। এফবিসিসিআই ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ অসহায়দের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

এসময় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি জনাব ইকবাল আহম্মেদ চৌধুরী অপু, পরিচালক শেখ ফরিদ আহম্মেদ, এনামুল হক, পরিতোষ পাল, জেলা নাসিবের সভাপতি সেলিনা ইয়াছমিন কাকলী প্রমূখ।

অসহায়-দুস্থদের মাঝে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির কম্বল বিতরণ

আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩