ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত: ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তিনি বলেন,‘আমরা প্রস্তুত আছি। তারাও অশান্তি সৃষ্টিতে প্রস্তুত আছেন। তারা নির্বাচন ঠেকাতে প্রস্তুত, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ডিসেম্বরের পরে তো দেখলাম। তারপরে নাকি খালেদা জিয়ার কথায় চলবে দেশ। এরপর পদযাত্রা। পদযাত্রা তো নয়, পশ্চাৎ যাত্রা। পদযাত্রার পরে শুনছি, লংমার্চ।’

বিএনপির হাইকমান্ড নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে জনগণ লাগে। আপনারা যা করেছেন, তা তো আপনাদের নেতাকর্মী দিয়ে করেছেন।’

‘তলে তলে আপস হয়েছে’ এমন মন্তব্য প্রসঙ্গে কাদের বলেন, আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।

অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩