ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

অল্প বয়সে এমপি হয়েও নিজেকে বিকিয়ে দেইনি:রাসেল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর ২ আসনের নৌকার মাঝি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বাবাকে বাবা বলে ডাকতে পাড়লে আমি এমপি হতাম না। সততাকে ধরে রাখার চেষ্টা করেছি। এমন কোন কাজ করি নাই যে বাবা কবরে বসে আজব ভোগ করবে। যে বয়সে আমি এমপি হয়েছি সে বয়সে লোভ সামলানো দুরূহ বিষয়। কিন্তু আমি নিজেকে বিকিয়ে দেইনি। কারও আমানতকে খেয়ানত করিনি, কারো জমি দখলও করিনি।
টঙ্গী সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধী কিছু মানুষ, প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা করে, কটাক্ষ করে তারাই আজ নৌকার বিরোধীতা করছে। বিএনপির হাসান সরকার, সালাহ উদ্দিন সরকার, এম এ মান্নান এর সাথে নির্বাচন করেছি তারাও এমন অশোভন ভাষা ব্যবহার করেনি। কিন্তু আওয়ামী নামধারী কিছু মানুষ কুৎসা রটনা করছে।

সেই সাবেক মেয়র যাকে সমর্থন করছে, সে মানুষের ভুমি দখল করে, মদের বারের লাইসেন্স আনে। জাহাঙ্গীর আলম বলেছিলেন বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করবে, কিন্তু কয়েকগুন বেশি বাড়িয়ে হোল্ডিং ট্যাক্স তৈরী করছে।

আমি দীর্ঘ দিন ক্ষমতায় ছিলাম, ব্যস্ত থাকতে হয়েছে অনেক সময়। অনিচ্ছকৃতভাবে কারও মনে আঘাত দিয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাকে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকার স্বার্থে কেউ যদি আমাদের দিকে এসে সমর্থন করে তাদের বাঁধা দিবেন না। যারাই আসুক তাদের সুযোগ করে দিবেন।

নেতা কর্মীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে আপনারা ভোটার স্লিপ পৌঁছে দেবেন। নৌকার জন্য ভোট চাইবেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু প্রমূখ।
পরে সভা শেষে নৌকার সমর্থনে গণমিছিলের আয়োজন করেন জাহিদ আহসান রাসেল। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কলেজগেট এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়।

অল্প বয়সে এমপি হয়েও নিজেকে বিকিয়ে দেইনি:রাসেল

আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪