ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

অবরোধে নেতৃত্ব দেবে কে? ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই : কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অবরোধ কর্মসূচিকে ব্যঙ্গ করে বলেছেন, ফখরুল জেলে বাকিদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে? বিএনপির আগের অবরোধ কবে শেষ হয়েছে, সেটাও মানুষ জানে না।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপির ঘেরাটোপ থেকে দেশের উন্নয়ন সংস্থাকে রক্ষা করতে দলের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপ্র্ণূ অবস্থানে থাকবে, সতর্ক থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৮ অক্টোবর শত উসকানি সত্ত্বেও শান্তি ও উন্নয়ন সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা। এসময় দলে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচনকে বানচাল করতে চায়। বিএনপি নির্বাচন চাইলে এমন সহিংসতা করত না। এত নৃশংসভাবে একজন পুলিশকে হত্যা করা যায়। এটাই বিএনপির আসল রূপ। রেহাই পায়নি সাংবাদিকরাও।

ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, কারো জন্য বসে থাকবে না। আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায়। কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা সরকারের বিষয় নয়।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

অবরোধে নেতৃত্ব দেবে কে? ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই : কাদের

আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩