ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

অগণতান্ত্রিক আচরণের জবাব রাজপথেই দেবে আ. লীগ:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক আচরণ করলে আওয়ামী লীগ রাজপথের জবাব রাজপথেই দেবে। যারা সংসদের উদ্বোধনী দিনে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য আগামী ৫ বছরের জন্য তাদের দলীয় কার্যালয় কালো কাপড়ে ঢেকে রাখা। তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে ঢেকে রাখা উচিত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে, এজন্য তাদের পস্তাতে হবে। বিদেশীদের কাছে ধর্না দিয়ে এই সরকারকে উৎখাত করা যাবে না। নির্বাচন শেষ, ধৈর্য ধরেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বে কোনো অপশক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিরুদ্ধে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই শহরে অনেক সমাবেশ হয়েছে, আমরা সংঘাতে যাইনি। গত ২৮ অক্টোবর বিএনপি পুলিশকে উস্কে দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সেদিন নয়া পল্টন থেকে অপকর্ম করে পালিয়ে যায়। তবে তারা বলেছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।

অগণতান্ত্রিক আচরণের জবাব রাজপথেই দেবে আ. লীগ:কাদের

আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪