ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

৯-০! রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২৮১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সৌদি প্রো লিগে সোমবার প্রিন্স হাতলুল বিন আবদুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আখদুদের বিপক্ষে ৯-০ গোলের রেকর্ড জয় তুলে নিলো আল নাসর, সেটা আবার দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই!লিগ শিরোপা দৌড়ে ছিটকে পড়লেও এই জয়ে আল নাসর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে, ৩১ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৬৩ পয়েন্ট।এই ম্যাচটি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে রেকর্ডে ঠাঁই করে নিয়েছে। এর আগে তাদের সর্বোচ্চ জয় ছিল গত মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোলের ব্যবধান।অধিনায়ক রোনালদো ম্যাচের স্কোয়াডে ছিলেন না। গণমাধ্যমের খবরে জানা যায়, কোচ স্টেফানো পিওলি শারীরিক ক্লান্তির কারণে তাকে বিশ্রাম দিয়েছেন। তবে তার অনুপস্থিতি আল নাসরের দাপট কমাতে পারেনি।১৬তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আইমানইয়াহিয়া। এরপর জন ডুরান ও মার্সেলো ব্রোজোভিচ ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে সাদিও মানে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন, প্রথমার্ধে আল নাসরের লিড দাঁড়ায় ৪-০।বিরতির পরপরই ডুরান নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর মানে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে নিজের গোল সংখ্যা দাঁড় করান চার।এই জয়ের মাধ্যমে আল নাসর দেখিয়ে দিল, দলের নির্ভরযোগ্য খেলোয়াড় রোনালদোর অনুপস্থিতিতেও তারা বিপক্ষ দলকে পুরোপুরি ছারখার করতে সক্ষম।

ট্যাগস :

৯-০! রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়

আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫