২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭৭ জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৭৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘন্টায়, সারাদেশের হাসপাতাল থেকে মোট ৯৭৮ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২০৭ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা ছাড়া) ৭৭১ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন এবং সারাদেশে (ঢাকা শহর বাদে) চারজন মারা গেছেন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৩৭ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৬৮৫ জন মারা গেছেন।
চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩১১,৮৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ২ লাখ ৪ হাজার ৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট তিন লাখ ছয় হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ পাঁচ হাজার ৯৯১ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ছাড়া) ২ লাখ ৭৯৯ জন ছাড়পত্র পেয়েছেন।

























