ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৫১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গু সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৯৫। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী।

শনিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৫৯ জনের মধ্যে ১৮৪ জন ঢাকার এবং ৫৭৫ জন ঢাকার বাইরের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা, ৯ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৮৬২ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৩৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৬৭১ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৮৫ জন ঢাকার বাসিন্দা এবং ১,৪৮৬ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ১ হাজার ৬৭৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪ হাজার ৮৯১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৬ হাজার ৭৮৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩