ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৯ জন।

রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৮৬ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৩৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতাল থেকে মোট ৫৭১ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১১৩ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা ছাড়া) ৪৫৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ঢাকায় চারজন এবং সারাদেশে পাঁচজন (ঢাকা শহর বাদে) মৃত।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৫৮ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৭০৩ জন মারা গেছেন।

চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ৩১৭,২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৯৮৯ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ২ লাখ ৮ হাজার ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ৩ লাখ ১৩ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ ৭ হাজার ৪৬০ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে (ঢাকা শহর ছাড়া) ২ লাখ ৫ হাজার ৮২০ জন ছাড়পত্র পেয়েছেন।

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩