ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

‘সাদা রঙের পৃথিবী’তে এখন ব্যস্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৩৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘সাদা রঙের পৃথিবী’তে এখন ব্যস্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এটি তার নতুন সিনেমার নাম। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তার নতুন ছবির শুটিং। বেনারসে অবস্থিত এক বিধবার আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প। সেই আশ্রম থেকে নারী পাচার করা হচ্ছে এবং সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী। প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। এছাড়া প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।

ভবানীর পাশাপাশি শিবানীর ভূমিকায়ও দেখা যাবে তাকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্টচক্রের বিনাশ। ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এই ছবির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন। ছবিতে আরও অভিনয় করবেন অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায় এবং আরও অনেকে।ছবিটি পরিচালনা করছেন রাজর্ষি দে।

‘সাদা রঙের পৃথিবী’তে এখন ব্যস্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী

আপডেট সময় : ০২:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩