সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর-অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৯:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৮৭ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ৩ জানুয়ারি বুধবার মধ্যরাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোর্শেদ আলম নৌকার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকসহ ১৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, কান্দারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনার অফিস থেকে ট্রাকের সমর্থকরা নিয়মিত নিবার্চনী প্রচার-প্রচারণার কাজ চালিয়ে আসছে। বুধবার রাত ৯ টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষ করে বাড়ী চলে যায় সমর্থকরা। পরে গতকাল সকালে অফিসে এসে ভাঙ্গা চেয়ার ও আগুন দেয়া পোস্টার দেখতে পায় কর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান বলেন, ট্রাক প্রতীকের অফিসে ভাংচুরের ঘটনায় গতকাল সকালে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।
























