ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী Logo ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা Logo রাজাপুরের পুটিয়াখালীকে ৭নং স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন Logo ময়মনসিংহে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৭-০ গোলে চ্যাম্পিয়ন ‘The King of Sportiva’ Logo প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল Logo ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে না পাওয়ার শঙ্কা Logo এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু Logo বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০২ বার পঠিত

ব্যাটাররা ব্যর্থ, বোলারদের লড়াই—শেষে ম্যাচ হেরে ‘রান কম হয়েছে’ ব্যাখ্যা, বাংলাদেশ নারী ক্রিকেটে যেন পরিচিত চিত্র। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারের পরও সেই একই কারণ সামনে আনলেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সমীকরণে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১১৪ রান।

তবে মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিংয়ে শুরুতে ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার ৪৪ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে টাইগ্রেসরা। কিন্তু শেষদিকে রিতু মনির এক ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। ম্যাচ শেষে সোবহানা প্রথমে একটি ক্যাচ মিসকে হারের কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতেই ছিল এবং ডিপ মিডউইকেটে ক্যাচটি নিতে পারলে ফল ভিন্ন হতে পারত।

এরপরও সামনে আসে রান কম হওয়ার বিষয়টি। সোবহানার ভাষ্য, ১১৪ রান যথেষ্ট ছিল না; তাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যাওয়ার পাশাপাশি শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ওই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত কোয়ার্টার ফাইনাল; জিতলেই সেমিফাইনালের পথ খুলবে। তাই শেষ ম্যাচেই এখন পুরো মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন সোবহানা।

ট্যাগস :

শ্রীলঙ্কার কাছে হেরে আবারও ‘রান কম’ অজুহাত সোবহানার

আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬