ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

শেখ হাসিনার জন্যই আমরা হারানো অধিকার ও গণতন্ত্র ফিরে পেয়েছি : এমপি মুরাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৪০ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:
স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার বর্ণাঢ্য সংগ্রাম মুখর কর্মময় জীবন কখনো মসৃণ ছিল না। বারবার তার জীবনের ওপর ঝুঁকি এসেছে, বিএনপি জামাত পাকিস্তানের দালালেরা বার বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের রাজনীতি করে। সেদিন ঝড়-বৃষ্টি শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করেছেন।
তিনি দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা আমাদের হারানো গণতন্ত্র, আমাদের অধিকার ফিরে পেয়েছি। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছিলেন। বুকের ভেতর স্বজন হারানোর সব ব্যথা-বেদনা চেপে রেখে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে দেশের মানুষকে ভালোবেসে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে জামালপুরের সরিষাবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এমপি।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর কাঁলাচান পাল, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা প্রমুখ।

শেখ হাসিনার জন্যই আমরা হারানো অধিকার ও গণতন্ত্র ফিরে পেয়েছি : এমপি মুরাদ

আপডেট সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩