ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

শেখ হাসিনা সরকার জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে: অপু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৪৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ ও দুর্বিপাক আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। করোনা মহামারীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় আত্মনিবেদন করেছেন। আগামীতেও আওয়ামী লীগ জনগণের পাশে থেকে মানুষের জন্য কাজ করবে। শেখ হাসিনার সরকার জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জনসেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার (৩ জুন) দুপুরে শরীয়তপুর সদরের চিকন্দি শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ পদ্মসেতু বিশ্বে বাংলাদেশকে একটি মেগা কাঠামো হিসেবে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এমন অনেক মেগা প্রকল্প রয়েছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা ২০ বছর আগেও ভাবিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ জাতির পিতার সৃষ্ট সংগঠন। আমরা সবসময় চিন্তা করি কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়। তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছে আওয়ামী লীগ।

এসময় শরীয়তপুর জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সরকার জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে: অপু

আপডেট সময় : ০১:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩