ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

লালপুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বিভাগীয় কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৭৫ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রোববার (১৪ জানুয়ারি) উপজেলার রাতে উপজেলার মঞ্জিলপুকুর আশ্রয়ন প্রকল্পের ৫০ অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় শীতে কষ্ট পাওয়া দরিদ্র মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। বিভাগীয় কমিশনারের কাছ থেকে নতুন শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজিমনগর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন ছিন্নমূল হতদরিদ্ররা। মাননীয় প্রধানমন্ত্রী চান না কেউ শীতবস্ত্রের কারণে ঠান্ডায় থাকুক। তাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, উপজেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬১০টি শীতবস্ত্র (কম্বল) বরাদ্ধ এসেছে। যা উপজেলা জুড়ে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

লালপুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪