ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪২৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : সোমবার।। ১৩.১০.২৫।।

রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন। শনিবার (১১ অক্টোবর) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আইসিসিএল গোরমে চালু করা হয়।

আয়োজন উপলক্ষে আইসিসিএলে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা সহ আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একইসাথে, অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে।

আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীগ্রই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে একত্রিত হয়েছেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আইসিসিএল গোরমের লাইভ মিউজিক মানুষের মাঝে ইতিবাচক ধারণার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। আইসিসিএল সম্পর্কে ঢাকার মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) কর্পোরেট ইভেন্ট, বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান।

এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে আইসিসিএল প্রতিটি ইভেন্টকে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে; প্রতিটি ছোটো-বড়ো বিষয়ে গভীর মনোযোগ দিচ্ছে, আয়োজন নিখুঁতভাবে বাস্তবায়ন করছে এবং পেশাদারিত্বের সাথে যথাযথ সেবা নিশ্চিত করছে। আইসিসিএলে ১৪,০০০ বর্গফুট আয়তনের দুইটি প্রশস্ত হল রয়েছে, যা রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ অতিথি ও থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণ করতে সক্ষম। এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে; যা আইসিসিএলে ইভেন্ট আয়োজনের জন্য আরও নিখুঁত পরিবেশ তৈরি করে।

ট্যাগস :

লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু

আপডেট সময় : ০৪:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫