ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

লক্ষ্মীপুরে ড্রামট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৬১ বার পঠিত

মুসফিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন চালক রুবেল (২৬) ও পিক-আপ ভ্যান শ্রমিক সাগর। আজ সকালে ভোলা বরিশাল মজুচৌধুরী হাট সড়কের লক্ষ্মীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় থেকে বালু বহনের জন্য একটি পিক-আপ ভ্যান মজুচৌধুরী হাট যাচ্ছিলো। এসময় ওই সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানের হেলপার (শ্রমিক) আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত শ্রমিক আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত দুজন একই ইউনিয়নের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুরে ড্রামট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট সময় : ০৭:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪