ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

মারামারি করার ভিডিও করায় সাংবাদিকদের হুমকি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩৪৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পটল বাজারে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর জনসভা শেষে টাকা নিয়ে ভাগাভাগি করার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি প্রদান করেছে স্থানীয়রা। ২ জানুয়ারি মঙ্গলবার বিকালে পটল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

এসময় কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লাল মাহমুদের ছেলে মাসুদের নেতৃত্বে কয়েকজন মিলে সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি প্রদান করে।

বাংলাদেশ কন্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও আনন্দ টেলিভিশনের টাঙ্গাইলের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘জনসভার সংবাদ শেষ করে ফিরছিলাম। তখন দেখলাম পটল স্কুল মাঠে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হচ্ছে। ওই সময়ে ভিডিও ধারণ করার সময় মাসুদ নামে একজন আমার ও কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোল্লা মুশফিকুর মিল্টন ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুনুর রশীদের মোবাইলটি কেড়ে নিতে চায়। এক পর্যায়ে তারা আমাদের লাঞ্ছিত করে। পরে আশে পাশের মানুষ জন এগিয়ে আসলে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।’

এ বিষয়ে কালিহাতী থানায় মোল্লা মুশফিকুর মিল্টন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারামারি করার ভিডিও করায় সাংবাদিকদের হুমকি

আপডেট সময় : ০৯:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪