মাইক্রোসফটে ‘উইন্ডোজ অ্যাপ’ ঘোষণা
- আপডেট সময় : ০৬:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

তথ্য ডেস্ক :
সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ ঘোষণা করেছে। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে উইন্ডোজ পিসি সংযোগ করার জন্য অ্যাপটি কার্যকর বলে জানা গেছে। ম্যাকওএস, আইওএস, অ্যান্ড্রয়েড সহ অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ করার জন্য এই জাতীয় অ্যাপ তৈরি করা হয়েছে।
হতাশার বিষয়, ক্রোমবুকে এখনও এই অ্যাপটি নেই। সম্প্রতি একটি ব্লগে রিপোর্ট করা হয়েছে, এটি বর্তমানে প্রিভিউ আকারে রয়েছে। প্রিভিউটি মাইক্রোসফট ৩৬৫ এর গেটওয়ে, আজুর ভার্চুয়াল সার্ভিস, মাইক্রোসফট ডেভ বক্স, রিমোট ডেস্কটপ সার্ভিস, ডেস্কটপ সার্ভিসের মাধ্যমে কানেক্ট করা যাবে। অ্যাপটি একাধিক মনিটর সাপোর্ট করে, কাস্টম রেজুলুশনও সাপোর্ট রয়েছে। আবার উইন্ডোজ পিসিতে অ্যাকাউন্ট সুইচিং ফিচারও আছে।
উইন্ডোজ অ্যাপে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে একটি লগইন প্রম্পট রয়েছে। তবে ফিচারটি বর্তমানে কাজ করছে না।
ভার্জে একটি স্ক্রিনশট দেওয়া আছে। এই স্ক্রিনশটটি দেখায় যে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আরও অনেক অ্যাপ সহজেই চালু করা যেতে পারে। মাইক্রোসফট এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ উইন্ডোজ অভিজ্ঞতা দিতে চায়। তাও ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে।


















