ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

মনোনয়নপত্র জমা দেয়া স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না।

রোববার (৩ ডিসেম্বর) দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার প্রশাসনিক রদবদল করছে না, কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আওয়ামী লীগের আপত্তি নাই।

তিনি বলেন, ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা করছে বিএনপি। অনেকে বিএনপির নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ রাজনীতিতে ফিরে এসেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ। আগামীতে বিএনপির আরো অনেকে স্বাভাবিক রাজনীতির ধারায় আসবে।

নীল পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে নির্বাচনে অংশ নিচ্ছে না দু-একটি দল। তারা নির্বাচনে ভরাডুবি হওয়ার আশঙ্কা করছেন বলেও জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।

এ সময় ওবায়দুল কাদের তারেক রহমানকে সাহস থাকলে রাজপথে আসার আহ্বান জানান।

মনোনয়নপত্র জমা দেয়া স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না:কাদের

আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩