ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : এই রমজানে আসন্ন ঈদের আনন্দ দ্বিগুণ করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন “ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ্জ” । উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই ভিভোর এই কার্যক্রম। ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে। যা, উৎসবের আনন্দে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করবে। ভিভোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কন্টেন্টের একটি নতুন ধারা তৈরি করা। সংগীত এবং ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সাথে ব্র্যান্ডের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি এটি নতুন ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে। চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। মিউজিক ট্র্যাকটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: https://shorturl.at/DexDs। পোস্টের সঙ্গে অবশ্যই #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবে। এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটি প্রকাশের পর সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড-নিউ ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোন, রিরো প্যাড এবং ভিভোর পক্ষ থেকে আরও আকর্ষণীয় সব উপহার! সব মিলিয়ে, ঈদের আনন্দ, গান, নাচ ও সৃজনশীলতার অপূর্ব মিশেলে সাজানো এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো উৎসবের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে চায়। এই আয়োজনের লক্ষ্য হলো ঈদের উচ্ছ্বাসকে নতুনভাবে উদযাপন করা এবং সবার সঙ্গে সেই আনন্দের অনুভূতি ভাগ করে নেওয়া।

ট্যাগস :

ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ

আপডেট সময় : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬