ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৯০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৭৬১টি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ হয়েছে। আজ দুপুরে জেলার ৬টি নির্বাচনী আসনের ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বক্সসহ বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রায় ২১শ পুলিশ, ১৮ প্লাটুন বিজিব, র‌্যাবের ১৩টি টিম ও সশস্ত্র বাহিনীর ২৭টি টিম এবং বিপুল পরিমাণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নির্বাচনের সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ

আপডেট সময় : ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪