ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ব্রাহ্মণবাড়িয়ায় বক্স খাটে মিলল ৪৪ কেজি গাঁজা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩০০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির কালতা পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. জসিম উদ্দিন (৪৬) সে জেলার কসবা উপজেলার নাখাউড়া এলাকার শিরু মিয়ার ছেলে, একই উপজেলার দিঘিরপাড় এলাকার মো. খোরশেদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন পি পি এম।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা কায়েমপুর ইউপির কালতা পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে জসিম ও সোহেলকে গ্রেফতার করা হয়। পরে জামাল উদ্দিনের বসত বাড়ির টিনের ঘর তল্লাশি করে ঘরের মধ্যে থাকা বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ২ জনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জামাল উদ্দিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায়।

ব্রাহ্মণবাড়িয়ায় বক্স খাটে মিলল ৪৪ কেজি গাঁজা

আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩