ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও (কাঁচি প্রতীক) ইশতেহার ঘোষণা করেছেন। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এসময় তার পক্ষে ইশতেহার পাঠ করেন এডভোকেট মোঃ শাহপরান।

ফিরোজুর রহমান তার ইশতেহারে জীব-বৈচিত্র্য রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুঃণখনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে অকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ একটি পরিকল্পিত নগরীতে গড়ে তোলার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। পরে তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মাহমুদুল হক ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪