ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর ছড়িয়ে পড়েছে ভোটের উৎসব। দলীয় প্রার্থীরা দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। এর বাইরে আলোচিত প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তাদের কাঙ্খিত প্রতীক। আজ বেলা ১১ টা থেকে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলার ৬ টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ‘কলারছড়ি’ প্রতীক।ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু’জনেই ‘কলারছড়ি’ প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা ‘কলারছড়ি’ মঈনকে ছেড়ে দেন। মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেন। মৃধা পরে ঈগল প্রতীক বাছাই করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন ‘কাঁচি প্রতীক। এই আসনের আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ করার পর তার সমর্থকরা গাড়ি বহরসহ মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন। ৬টি আসনের মোট ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়ে প্রভাবশালী প্রার্থীদের সবার সমর্থকরা স্লোগানে মুখর করেন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩