বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল গরু ব্যবসায়ীর প্রাণ
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৬৭ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজ মিয়া চাঁদ (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। তিনি আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের মৃত্যু নিহাল উদ্দিন চাঁদ এর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার মাছবাড়ি গ্রামের শেখের আলীর ছেলে মশিউর দাড়িয়া (৪০) ও আমতলী গ্রামের মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে নুরুল ইসলাম মিয়া(৩৯)। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
২৬ জানুয়ারি শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে দিকে কোটালীপাড়া পয়সার হাট সড়কে’র আমতলী রিপনের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ ইয়ামাহা মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ফিরোজ চাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার কোনো সাড়া শব্দ না পেয়ে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে রাত ১ টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত ফিরোজ চাঁদের ভাতিজা গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
চিত্রাপাড় গ্রামে নিহত ফিরোজ চাঁদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জন ফিরোজকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। নিহত ফিরোজ চাঁদের ৩ মেয়ের মধ্যে বড় মেয়ের আগেই বিয়ে হয়। মেঝ মেয়ে মারুফার খানমের বিয়ের কথাবার্তা চলছিল। ছোট মেয়ে মাহিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এদিকে মোটরসাইকেলসহ রনি হাজরা ও রবিউল মিয়াকে আটক করেছে পুলিশ। আটক রনি হাজরা উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সোহরাব হাজরার ছেলে ও রবিউল খান চিত্রাপাড়া গ্রামের হাবিব খানের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ফিরোজ চাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ ও আটক দুই মোটরসাইকেল আরোহীকে জেল হাজতে পাঠানো হয়েছে।















