ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে খুনের অভিযোগ  Logo ইটভাটার মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, বিপদের আশঙ্কায় ৬০০ গ্রাহক Logo নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে- প্রশাসক সিরাজুল ইসলাম Logo বৃষ্টি এলেই আতঙ্ক ভাঙা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে উত্তমপুর-চল্লিশ কাহনিয়ার মানুষ Logo ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  Logo  জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি  Logo দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০ Logo * ২০২২ সালের সম্প্রচারে ‘মধ্যস্বত্বভোগীর মাধ্যমে ব্যয়’ নিয়ে তদন্তের ইঙ্গিত Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৃষ্টি এলেই আতঙ্ক ভাঙা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে উত্তমপুর-চল্লিশ কাহনিয়ার মানুষ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৪৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ১১০নং উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তমপুর আসমত আলী খলিফার বাড়ি হয়ে চল্লিশ কাহনিয়া মধ্যে উত্তমপুর দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটের সলিং উঠে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় কাদা-পানি আর বড় বড় গর্তে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু কাদা হয়ে যায়। ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে উত্তমপুর, চল্লিশ কাহনিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় যাওয়া আসা করে। এছাড়াও মানুষজন উত্তমপুর বাজার ও ইউনিয়ন পরিষদে এই রাস্তা দিয়েই যাতায়াত করে।

রাস্তাটি ভেঙে যাওয়ায় বৃদ্ধ, অসুস্থ ও স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহু আগে থেকেই ভ্যান,রিকশা এমনকি মোটরসাইকেলও এই রাস্তায় চলাচল করতে পারছে না ফলে চরম ভোগান্তিতে এলাকাবাসী।

এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকর করণ করা হোক। রাস্তাটি পাকা হলে কয়েক হাজার মানুষ উপকৃত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

বৃষ্টি এলেই আতঙ্ক ভাঙা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে উত্তমপুর-চল্লিশ কাহনিয়ার মানুষ

আপডেট সময় : ০৯:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬