ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে:ওবায়দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা এই সরকারকে হঠাতে বিদেশী বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অনেক বাধা-বিপত্তি আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছিল, তারা পিছু হটেনি, নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা মোকাবেলায় সবকিছুই করতে হবে। কিছু ক্ষেত্রে মোকাবিলা করতে হয় প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে। রাজনীতির মাধ্যমে বিরোধী দলকে মোকাবেলা করব।

বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে:ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪