ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ী ভাংচুর, আহত ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২৫৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের সমর্থক ও ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন এর গাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নে জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান জনসভা শেষে প্রার্থীকে গাড়ি বহর দিয়ে চান্দুরা মহাসড়ক থেকে বিদায় দেওয়া হয়। পরে চান্দুরার ডাকবাংলো এলাকায় আক্তার হোসেনসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ চালান। রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বৃত্তরা এসে তাদের গাড়িতে হামলা করে ভাঙচুর করে পালিয়ে যায়।

এ সময় গাড়িতে থাকা আক্তার হোসেনসহ তিন কর্মী আহত হয়েছেন। আক্তার হোসেন আরও বলেন, ‘গাড়িটি আমার ছোট ভাই আজাদ হোসেনের ছিল। এই গাড়ি দিয়েই স্বতন্ত্র প্রার্থীর ফিরোজুর রহমানের গণসংযোগ চালাই। এই হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’এই ঘটনায় অভিযোগের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরের মধ্যে লিখিত অভিযোগ করবো।’

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান বলেন, সভা শেষে তিনি জেলা সদরের দিকে চলে আসেন। চান্দুরা এলাকায় জনসংযোগ চালাচ্ছিল তার সমর্থকরা। তখন কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা সঠিকভাবে নিশ্চিত করা যায়নি।’

বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ী ভাংচুর, আহত ৩

আপডেট সময় : ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪