ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ।

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদেরও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি উপযুক্ত সময়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপির পরবর্তী কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির রাজনৈতিক পথচলা প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের সঙ্গে দলটি সবসময় সততার সঙ্গে থাকার চেষ্টা করেছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নানা প্রতিকূলতা ও শোকের মধ্য দিয়েই বিএনপি এগিয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, ঘটনাটি দলের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ঘোষিত কর্মসূচিগুলো বিএনপির সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

ট্যাগস :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬