ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

বিএনপি ও জামায়াত সন্ত্রাসী-যুদ্ধাপরাধী দল:শেখ হাসিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৪১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপিকে সন্ত্রাসী দল বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটা একটা সন্ত্রাসী দল। আর জামায়াত হলো যুদ্ধাপরাধী দল।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙ্গামাটি ও বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলায় ভার্চুয়াল জনসভায় তিনি এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জেলার জনসভায় অংশ নেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। জামায়াত একটি যুদ্ধাপরাধী দল। এসব যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী থেকে দেশকে মুক্ত রাখতে হবে। তাহলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলেই উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রার্থী বাছাই করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে বিএনপি নির্বাচনে আসেনি, নির্বাচন ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছিল আবার তারা তাদের সেই ভয়ংকর রূপ নিয়ে (মাঠে) নেমেছে। মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিলো, ফিসপ্লেট খুলে ফেলল, আগুনে পুড়িয়ে মানুষ মারল। আবার তারা অগ্নি সন্ত্রাস শুরু করেছে।

তিনি বলেন, সকলে জনগণের কাছে যাবে, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক। জনগণের যে ভোটের অধিকার সেটা তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারুক। গণতন্ত্রকে আমরা সুরক্ষিত করতে চাই।

শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে দেশে উন্নতি হয়।

শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, নৌকা মার্কায় ভোট চাই, সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার জনগণের সেবা করার সুযোগ দেবেন।

বিএনপি ও জামায়াত সন্ত্রাসী-যুদ্ধাপরাধী দল:শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩