ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা Logo আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত: মোরছালিন Logo নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! Logo সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর Logo রাজাপুরে র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু।

বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা, র‍্যালি ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদরি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মহাপরিচালক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্য ও সংহতির চেতনাকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, কৃষি গবেষণার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল মান্নান এবং পরিচালক ড. মোহা. মনিরুজ্জামান।

আলোচনা শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মহাপরিচালকের নেতৃত্বে বারির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়া জোহরের নামাজের পর বারির কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা অংশ নেন।

বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :

বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬