ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৮ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ মো:আকাশ খান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আজ বিকেলে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের সুলতান খানের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে খুলনা ঢাকা মহাসড়কের পূর্ব পাশে মাদকের একটি বড় চালান নিয়ে হাত বদলের অপেক্ষা করছে এক ব্যক্তি।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আকাশ খানকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আকাশ খানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীনও বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪