ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

বাগেরহাটে কর্মরত সংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শেখ তন্ময়ের মতবিনিময়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২৯৬ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাট প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী শেখ তন্ময় মত বিনিময় করেন। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ বাগেরহাটের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। সাংবাদিক নেতারা বাগেরহাটে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়, স্টেডিয়ামের পাশ থেকে একটি কানেকটিং রাস্তা বের করা যায় কিনা সেই দাবি জানান। সেই সাথে বাগেরহাট আওয়ামীলীগে একটি মিডিয়া সেল গঠনের আহবান জানান যাতে সাংবাদিকরা বাগেরহাটের উন্নয়নের তথ্য গুলো জেনে সঠিক ভাবে রিপোর্ট করতে পারে।

শেখ তন্ময় তার বক্তব্যে বলেন, কচুয়া উপজেলায় কিছু খাল এবং রাস্তার সংস্কার করতে হবে। বাগেরহাট পৌর এলাকায় অপরিকল্পত ভাবে খালের জায়গা ভরাট করে স্থাপনা তৈরির কারনে খাল পুনঃখননে বাঁধা বিপত্তি আসে। তারপরও তুলনামূলকভাবে বাগেরহাটে সে সংখ্যাটা নগন্য। আগামী নির্বাচনে জনগনের রায় নিয়ে বিজয়ী হলে বাগেরহাট শহরের পানি নিস্কাসনে খাল পুনঃখনন ও রাস্তা মেরামত সহ সকল দাবী পুরনে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক,নকিব নজিবুল হক নজু ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, শেখ বশিরুল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু, এম.এ মতিন, প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে কর্মরত সংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শেখ তন্ময়ের মতবিনিময়

আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩