ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

বাগাতিপাড়ায় নবজাতকের দাফনের পর দগ্ধ মায়েরও মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭৭ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে দগ্ধ গর্ভবতী নারীর প্রসব করা নবজাতকের মৃত্যুর একদিন পর মায়েরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধুর নাম উর্মি বেগম। তিনি উপজেলার বাটিকামারি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

স্বজনরা জানান, প্রায় এক বছর পূর্বে রুবেলের সাথে উর্মির বিয়ে হয়। তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন। গত শুক্রবার বিকালে স্বামীর বাড়িতে রান্না ঘরে খড়ির চুলায় আগুনে তিনি রান্না করছিলেন। এ সময় গৃহবধু উর্মির শরীরে থাকা কাপড়ে আগুন লেগে যায়। পরে চিৎকার চেঁচামেচি করলে স্বজনরা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে রোববার দগ্ধ উর্মি এক নবজাতকের জন্ম দেন। পরদিন সোমবার নবজাতক মারা গেলে ওই দিনই ঢাকা থেকে বাগাতিপাড়া এনে নবজাতককে দাফন করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মা উর্মি বেগমও মারা যান। মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে গৃহবধু উর্মির লাশ বাড়িতে আনা হয়েছে। রাতে জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

বাগাতিপাড়ায় নবজাতকের দাফনের পর দগ্ধ মায়েরও মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩