ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

বাউবিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৫৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখা ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা আজ শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মশালা ২২,২৩ ও ২৫ জানুয়ারি ২০২৪ বাউবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং), পিএমআর ও উপ—প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, বাউবির স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ডা: সরকার মো: নোমান, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, বাউবির চীফ মেডিকেল অফিসার ডা: এফ এম মারজানুল হক চৌধুরী, ডেপুটি মেডিকেল অফিসার ডা: শামীম রেজা সিদ্দিকী, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ হাবিবুর রহমান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা: ফারজানা আলম। কর্মশালায় করোনা ভাইরাসের কারণ, প্রতিকার ও প্রতিরোধ, মহিলাদের তলপেটে ব্যাথার কারণ ও প্রতিকার এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক সাদিয়া আফরোজ সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। কর্মশালায় বাউবির বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

বাউবিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আপডেট সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪