সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরকৃবি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৪৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।


















