প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হলেন মির্জা ফখরুল-আমীর খসরু
- আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পান তারা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে দুপুরের পর থেকে তাদের স্বাগত জানাতে কারা ফটকে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ বিজয়নগর জলের ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা ৩টার দিকে বিএনপির সাধারণ সভা ভেঙে যায়।
সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের এক ওয়ার্ড পর্যায়ের নেতা নিহত হয়েছেন। এতে ৪১ পুলিশ ও ২৫ আনসার সদস্য আহত হন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ সাংবাদিক।
এ ঘটনার পর গত ২৮ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানে তার বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে আদালতে হাজির করা হলে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


























