ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

প্রতিপক্ষের অপকৌশলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়, সেটা কাম্য নয়:চুমকি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৯৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর-৫ আসনে নৌকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের প্রতিপক্ষ আছে এবং থাকবে। কিন্তু প্রতিপক্ষ যদি মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপকৌশল বেছে নেয়, তবে সেটা কাম্য নয়। আমি কখনোই অন্যায় কার্যকলাপের সাথে যুক্ত ছিলাম না। মানুষ হিসেবে বিতর্কিত কোন কিছুকে সাপোর্ট দেয়া ঠিক না।’

৩ জানুয়ারি বুধবার রাতে গাজীপুর জেলার কালীগঞ্জের দেওপাড়া এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে প্রতিপক্ষ বা অন্য কোন দিক থেকে চাপে আছেন কিনা—এমন প্রশ্নের জবাবে চুমকি বলেন, ১৫ বছর যাবত আমি এই আসনের এমপির দায়িত্ব পালন করছি। জনগণের সুঃখ-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি, জনগণও আমার পাশে আছে। চাপ তো কিছুটা থাকবেই, জনগণ যেহেতু সাথে আছে আমি রিলেক্স মুডে আছি।

নির্বাচনে প্রতিপক্ষের প্রসঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ভোটের মাঠে প্রতিপক্ষ ভোট চাইবে আমরাও চাইবো। আমি সবচেয়ে আনন্দিত যে আমার প্রতিদ্বন্দ্বী একজন ট্রান্সজেন্ডার প্রার্থীরও রয়েছে। যার ফলে দেশে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ রয়েছে সেটা বোঝা যায়। যার ফলে দেশ ও বিদেশের প্রচারণাও রয়েছে আমাদের নির্বাচন।

বিএনপি’র সমালোচনা করে বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন দিয়ে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা নির্বাচন থেকে দূরে রয়েছে। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দল নির্বাচন রয়েছে এটা গণতন্ত্রের প্রকাশ।

সাংবাদিকদের সহায়তা চুমকি বলেন, আপনারা নির্বাচনী মাঠের তথ্য তুলে ধরে নির্বাচনকে আলোচনায় রেখেছেন। আপনারা সত্য তথ্য তুলে ধরবেন, সরকার, প্রশাসন এবং জনগণকে সহায়তা করবেন। এদিকে প্রশাসনও কঠোর রয়েছে যার ফলে সহিংসতা-কারচুপি কেউ ঘটাতে পারবে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন আপনাদের আপনজন ছিলেন, আমিও কখনো আপনাদের মনে কষ্ট দেইনি। নির্বাচিত হলে নারীদের উন্নয়ন, মুক্তিযোদ্ধা, পৌরসভাকে শক্তিশালী করাসহ বিভিন্ন পরিকল্পনা করে রেখেছি। উপজেলা আ’লীগের সকল স্তরের নেতা-কর্মীরা আমার সাথে রয়েছেন। বিগত দিনের মতো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি সকলের ভোট ও দোয়া চাই।

প্রতিপক্ষের অপকৌশলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়, সেটা কাম্য নয়:চুমকি

আপডেট সময় : ০৯:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪