ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

পলাশে ২য় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে ভোর সকালে মক্তব থেকে ফেরার পথে (৮) বছরের এক শিশুকে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ধর্ষিত শিশুটি পলাশ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার গ্রামের বাড়ী মনোহরদী উপজেলা হাতিরদিয়া গ্রামে। তার পিতা জীবিত না থাকায় তার মা প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরি করেন। এই সুবাদে পলাশ বাগপাড়া এলাকায় মা-মেয়ে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৮ টার দিকে মসজিদের মক্তব থেকে ফেরার পথে ঘোড়াশাল বাগপাড়া গ্রামের কিরণ মিয়ার বাড়ির কাছে আসার পর আগে থেকেই ওৎ পেতে থাকা অভিযুক্ত আব্দুর রহমান ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে একটি বাড়ীতে জোর পূর্বক ধর্ষণ করে। পরে সকাল ৯ টার দিকে ভুক্তভোগী ওই শিশুটিকে অসুস্থ অবস্থায় ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার বর্ণনা দিলে স্থানীয় বাসিন্দারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আব্দুর রহমানকে আদালতে পাঠানোসহ ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশে ২য় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪