ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

নির্বাচনে আসতে ভয় পায় বলেই বিএনপি সন্ত্রাস করে:শেখ হাসিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির গুণ তিনটি: জ্বালাও-পোড়াও-মানুষ খুন। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। এ কারণে নির্বাচন ঠেকাতে তারা সন্ত্রাস করে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে গেছে, আর বিএনপি পিছিয়ে নিয়ে গেছে। বিএনপির দুঃশাসনে সবাই ভীত। বোমাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ-এসব বিএনপির কাজ।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক ভেবেছিল তারা টাকা না দিলে পদ্মা সেতু নির্মিত হবে না। কিন্তু আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তারা দুর্নীতির কথা বলেছিল। আমি বললাম, প্রমাণ দিতে হবে। তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে মামলা হয়েছিল। আদালত বলেছিল, এখানে কোনো দুর্নীতি হয়নি। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা সেটা করতে পেরেছি।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে। এই নৌকাই আগামীতে গড়ে তুলবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। তাই এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের বিজয়ী করুন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

নির্বাচনে আসতে ভয় পায় বলেই বিএনপি সন্ত্রাস করে:শেখ হাসিনা

আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪