ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই সন্ত্রাস দমনে কড়া প্রশাসন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৩৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। মঙ্গলবার।। ২০.০১.২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রার্থীদের নির্বাচনী প্রচার শুরু হওয়ার দিন ২২ জানুয়ারি থেকেই ঢাকাজুড়ে সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে গত ১২ জানুয়ারি সংস্থাটির সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রাজধানীর ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী ভাগ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ডিএমপির সিটিটিসি ইউনিট ও গোয়েন্দা শাখাকে সক্রিয়ভাবে মাঠে নামানো হচ্ছে।

ঢাকা মহানগরে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ৮২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও অস্ত্রধারী সহকারী সেকশন কমান্ডার দায়িত্ব পালন করবেন। প্রতিটি প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায়ও আলাদা আনসার সদস্য রাখা হবে।

ডিএমপি কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হবে এবং তা যাচাই করে কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় রাজধানীতে চলমান অভিযান আরও জোরদার করা হবে, যাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা যায়।

ট্যাগস :

নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই সন্ত্রাস দমনে কড়া প্রশাসন

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬