ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

নির্বাচন নিয়ে অতীতে বিএনপি এবং তাদের হোতারা তামাশা করেছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকার গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তামাশা করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে অতীতে বিএনপি এবং তাদের হোতারা তামাশা করেছেন। আওয়ামী লীগ কখনো নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং আগামীতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। আর বিএনপি ও বিএনপি যারা হোতা তারাই অতীতে নির্বাচন নিয়ে তামাশা করেছে।

এসময় তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নির্বাচন নিয়ে অতীতে বিএনপি এবং তাদের হোতারা তামাশা করেছেন: আইনমন্ত্রী

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩